মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৮, ৯ মে ২০২০
দোকানপাট খোলা প্রসঙ্গে মৌলভীবাজার বিজনেস ফোরামের বক্তব্য
বিজনেস ফোরামের বৈঠক
মৌলভীবাজার শহরের দোকানপাট খোলা রাখা প্রসঙ্গে মৌলভীবাজার বিজনেস ফোরাম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত বক্তব্য দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘করোনা সংকটকালীন সময়ে মৌলভীবাজার শহরের দোকানপাট খোলা রাখা প্রসঙ্গে মৌলভীবাজার বিজনেস ফোরামের বিশেষ সভা শুক্রবার (৮ মে) বিকেল তিনটায় এম সাইফুর রহমান সড়কস্থ ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট এই মহাসংকট কালে কোন প্রকার জনসমাগম কাম্য নয়, ঈদ বাজারে ব্যাপক জনসমাগম হওয়াটা স্বাভাবিক ব্যাপার।
মৌলভীবাজার বিজনেস ফোরামের সভায় এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় এবং উপস্থিতির বেশিরভাগই ঈদ পূর্বে দোকান খোলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন এবং উল্লেখ্য যে বেশ কিছু বড় দোকান, ডিপার্টমেন্ট স্টোর, শপিং সেন্টার কর্তৃপক্ষ নিজেদের প্রতিষ্ঠান এহেন পরিস্থিতিতে খোলা রাখতে পারবেন না বলে জানিয়েছেন।
রোববার (১০ মে) থেকে ঘোষিত জনস্বাস্থ্য নীতিমালা অনুসরণ করে দোকনপাট খোলার জন্য সরকার নির্দেশনা দিয়েছে। সেহেতু কোন ব্যবসায়ী বা মার্কেট কর্তৃপক্ষ নিজ প্রতিষ্ঠান ঘোষিত নীতিমালা যথাযথ অনুসরণ করে খোলা রাখতে পারেন।
এব্যাপারে মৌলভীবাজার বিজনেস ফোরাম ব্যবসায়ীদের নিজস্ব মত এবং চিন্তাকেই সম্মান জানাবে।’
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















