ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ৯ মে ২০২০
আপডেট: ১৫:২৪, ৯ মে ২০২০

কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক চা শ্রমিক। মারা যাওয়া ব্যক্তি কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপির মৃর্তিঙ্গা চা বাগানের শ্রমিক দৈবকী উড়াং (৫৫)।

শুক্রবার (৮ মে) রাত ৯টায় তিনি মারা যান। তারপরেই  কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা রাত ১০টায় মৃত ব্যক্তির  নমুনা সংগ্রহ করেন ।

দৈবকী উড়াং বাগানের পাথরটিলা এলাকার শ্রমিক বস্তিতে থাকতেন। জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা নিয়ে ঘুমের মধ্যেই তিনি মারা যান।

শুক্রবার রাত সাড়ে ১০টায় মৃর্তিঙ্গা চা বাগানের বাসিন্দা রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী বলেন, বিষয়টি প্রথমে নিহতের পরিবার কাউকে জানায়নি। পরে জানা যায়, গত ২/৩ দিন ধরে সুরেশ উড়াং এর স্ত্রী দৈবকী উড়াং জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথায় ভোগছিলেন।

শুক্রবার তিনি কোন খাবার না খেয়ে বিকেলে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৯টায় তাকে আবার খাবারের জন্য ঘুম থেকে তুলতে গিয়ে দেখা যায় বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন দৈবকী উড়াং।  

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করলে রাত ১০টায় একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে একটি মেডিকেল টিম মৃর্তিঙ্গা চা বাগানে এসে নিহতের নমুনা সংগ্রহ করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, নিহত বৃদ্ধার নুমনা সংগ্রহ করা হয়েছে। শনিবার এ নমুনা সিলেট পাঠানো হবে। রিপোর্ট আসার পরেই বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়