নিজস্ব প্রতিবেদন
আপডেট: ১৫:২০, ৯ মে ২০২০
কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্য বিবেচনায় ঈদে বন্ধ থাকবে ‘বিলাস’
নিজস্ব প্রতিবেদক: কর্মচারী ও ক্রেতাদের করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ রাখতে ঈদে বন্ধ থাকবে মৌলভীবাজারের বিলাস ডিপার্টমেন্টাল স্টোর।
মৌলভীবাজার ও শ্রীমঙ্গল- দুটি শাখা আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে বিলাস পরিবার। বিলাসের পরিচালক সুমন আহমদ আইনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। সুমন আহমদ বলেন, আমাদের ক্রেতা ও কর্মচারীদের স্বাস্থ্যের ব্যাপারে বিলাস কর্তৃপক্ষ খুবই যত্নশীল।
বিলাসের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল মিলে প্রায় ৫৫০ জন কর্মচারী রয়েছেন। প্রতিটি কর্মচারী আমার পরিবারের সদস্য। এরা অসুস্থ হলে বা কেউ মারা গেলে তাদের জীবন আমি দিতে পারবনা। এরা আমার প্রতিষ্ঠানের প্রাণ। তাদের সবার আবার আলাদা আলাদা পরিবার রয়েছে। অনেকেই আছেন যার একমাত্র আয়ে পরিবার চলে।
এমতাবস্থায় করোনাভাইরাস যেভাবে দ্রুত সংক্রমণ হয়, তাতে ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান খোলা রাখলে প্রতিটা কর্মচারী আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। সেই সাথে আমাদের লাখো ক্রেতার জীবন হুমকিতে পড়তে। সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তিনি আরও জানান, খোলা রাখতে পারলে আমাদের লাভ হত। আমাদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। গত দুই দিন আমি অনেক ভেবেছি খোলা রাখা যায় কিনা। তা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কিন্তু করোনাভাইরাস যেভাবে সংক্রমিত হতে পারে তা প্রতিরোধ করা সম্ভব নয়। জীবীকার আগে জীবনকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে- বিলাস পরিবার।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















