বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ৯ মে ২০২০
বড়লেখায় করোনায় প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ
ম্যাপ, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তি (৩৫) সুস্থ হয়ে হয়েছেন। শনিবার (০৯ মে) দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দিয়েছে।
গত ২৫ এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এরপর তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদ্বীপ বিশ্বাস শনিবার (৯ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তি এখন সুস্থ হয়েছেন। এই রোগীকে দুবার ফলোআপ পরীক্ষার পর দুবারই তাঁর করোনা নেগেটিভ এসেছে। এরপর সিলেট শামসুদ্দিন হাসপাতাল তাঁকে করোনামুক্ত বলে ঘোষণা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাঁকে ছাড়পত্র দিয়েছে। তিনি এখন বাড়িতে ফিরতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামের ওই ব্যক্তি জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এর আগে জ্বর-কাশি নিয়ে তিনি স্থানীয়ভাবে এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।
গত ২৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এদিন রাতেই আক্রান্ত ওই ব্যক্তির গ্রাম লকডাউন করে প্রশাসন। পরদিন ২৬ এপ্রিল আক্রান্ত ব্যক্তির পরিবার, আশপাশের বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাদের সবার নমুনা
পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ আসে। স্থানীয়দের ধারণা ঢাকা-নারায়নগঞ্জসহ আশপাশ এলাকা ফেরত কারো মাধ্যমে তিনি করোনা সংক্রমিত হয়েছেন।
তিনি সমনভাগ চা বাগান বাজারে চা, ছোলা ও পিঁয়াজু বিক্রি করতেন।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























