মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১০ মে ২০২০
বন্ধ থাকবে মৌলভীবাজারের আহমদ ম্যানশন
আহমদ ম্যানশন
কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্য-সুরক্ষা বিবেচনায় ঈদে বন্ধ থাকবে মৌলভীবাজারের সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী শপিং সেন্টার- ‘আহমদ ম্যানশন’।
আহমদ ম্যানশনের ম্যানেজার (ব্যবস্থাপক) জহির আহমদ তথ্যটি নিশ্চিত করে বলেন- করোনা সংকটে ক্রেতা, বিক্রেতা ও সাধারণ জনগণের স্বাস্থ্য ঝুকিঁর বিষয়টি চিন্তা করে মার্কেটের ব্যবসায়ীরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে। তবে এরমধ্যে লকডাউন তুলে নিলে মার্কেটও খুলে দেওয়া হবে।
তিনি বলেন- ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক ১০ মে থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা প্রসংশনীয়। কিন্তু বতর্মান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি জেলায়ই কোভিড-১৯ এ আক্রান্ত। যার পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে।
মৌলভীবাজার জেলাতেও বেড়েই চলছে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় জীবন এবং জীবিকার প্রশ্নে- আগে জীবন। তাই ক্রেতা ও প্রতিষ্ঠানের কর্মচারীদের জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ীরা।’
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























