মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:২১, ১০ মে ২০২০
ঈদ মৌসুমে বন্ধ থাকবে মৌলভীবাজারের জুলিয়া শপিং সিটি
জুলিয়া শপিং সিটি
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বন্ধ থাকবে মৌলভীবাজারের সেন্ট্রাল রোডের জুলিয়া শপিং সিটি-ও।
এ শপিং সিটির ব্যবসায়ী সমিতির সভাপতি মনসুর আলম বলেন- রোববার (১০ মে) মার্কেট খোলা হয়েছিলো। কিন্তু করোনা সংকটের কারণে ব্যবসায়ীরা দোকান খুলতে সাহস করতে পারছেন না। তাছাড়া কর্মচারীরাও করোনার ঝুঁকি নিয়ে আসতে নারাজ। জীবিকার চাইতে মানুষের জীবন আগে।
এ অবস্থায় ব্যবসায়ীরা আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এরইমধ্যে পরিস্থিতির উন্নতি হলে আগেই ব্যবসায়ীরা দোকান খুলবেন। কারণ জীবিকাটাতো বড় একটা বিষয়। অর্থনীতির চাকা বন্ধ হয়ে আছে। ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























