ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৩, ১১ মে ২০২০

৫ বছরে জমানো টাকা দান করে দিলেন চা শ্রমিক

মেয়ের লেখাপড়ার জন্য পাঁচ বছরে জমানো টাকা, করোনা আক্রান্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজঘাট চা-বাগানের এক শ্রমিক

জানা যাক সেই মহৎ হৃদয়ের মানুষের কথা

মেয়ে লেখাপড়া করে বড় মানুষ হবে তাই ছয় বছর ধরে মেয়ের জন্য টাকা জমাতে থাকেন চা শ্রমিক- মানষ মাদ্রাজি

বাগানে কাজ করে দৈনিক হাজিরায় নুন আনতে পান্তা ফুরায় তবুও বছরে জমে হাজার টাকা

কিন্তু করোনার এই সংকটে তো আর বসে থাকা যায় না সাধ্যমতো মানুষের জন্য কিছু করতে হবে বাঁচাতে হবে মানুষ সংক্রমণ ঠেকাতে ঘরেও পাঠাতে হবে কিন্তু ঘরবন্দি নিম্ন আয়ের মানুষজন খাবে কি আর চিকিৎসার জন্য টাকাও দরকার

অনেক চিন্তা ভাবনা করে- মেয়ের জন্য জমানো টাকা দিয়ে দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যেন বাঁচে মানুষ, ঘরে যাক মানুষ নিজের গল্পটা জানাচ্ছিলেন- চা শ্রমিক মানষ মাদ্রাজি

মানষ মাদ্রাজি বলেন, যত বেশি মানুষ ঘরে থাকবে আমরা তত কম আক্রান্ত হবো তাই এই অর্থ দিয়ে অন্তত একটি পরিবারকে যদি ঘরে রাখা যায় তাহলে ওই পরিবার থেকে আর করোনা ছড়াবে না ওই পরিবারও ভালো থাকবে কিংবা এই টাকা দিয়ে যদি করোনা আক্রান্ত কোনো গরীব মানুষে চিকিৎসা করা যায় তাই এই টাকা আমি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি

মানষ বলেন- করোনার কারণে যদি সব শেষ হয়ে যায়, তাহলে টাকা দিয়ে কি হবে যদি দেশ করোনামুক্ত হয়, তাহলে আমার মেয়েও ভালো থাকবে

মানষ জানান- তার মেয়ের বর্তমান বয়স বছর

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, মানষ মাদ্রাজির দেয়া হাজার টাকা মূখ্য নয় এখানে তার দেশপ্রেমই হলো মুখ্য

অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বিএমএ-এর সভাপতি ডা. হরিপদ রায় তিনি বলেন, চা শ্রমিক হয়েও মানষ মাদ্রাজি এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তার প্রয়াস মানুষের পাশে মানুষকে দাড়াতে উৎসাহ যোগাবে

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়