ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১১ মে ২০২০
আপডেট: ১৬:১৭, ১১ মে ২০২০

মৌলভীবাজারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

মৌলভীবাজারের সদর হাসপাতালের করোনা আক্রান্ত দশজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিটামিন সি সমৃদ্ধ ফল পাঠিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (১০ মে) বিকেলে করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার ।

জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. আরিফুল ইসলাম আই নিউজকে বলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন-এর নির্দেশনায় সিভিল সার্জনের প্রতিনিধির কাছে  করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য দশটি  ঝুড়িতে ভিটামিন সি সমৃদ্ধ ফল পৌঁছে দিয়েছি। ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’’ লিখা উপহার সামগ্রীর মধ্যে ছিল, ৩ টি আনারস, ৮ টি লেবু, ১টি তরমুজ, ৫টি মালটা, ১ ডজন কলা ও ৫০০ গ্রাম খেজুর ।

সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী পক্ষ থেকে করোনা আক্রান্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভালবাসার উপহার ও সাহস যোগানোর জন্য দিয়েছেন। সেটা আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছি।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়