ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ১১ মে ২০২০
আপডেট: ১৭:৫৫, ১১ মে ২০২০

মৌলভীবাজারে ২৪০ পরিবারের জন্য ত্রাণ তহবিলে ব্যাংকারদের অনুদান

“মানবতার সেবায় ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার” স্লোগান নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়লেন ব্যাংকাররা।

মৌলভীবাজারের প্রায় ২৪০ পরিবারকে দৈনন্দিন খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী, সাবান ও ভবিষ্যত নিরাপত্তার কথা বিবেচনা করে পাঁচ ধরনের শস্য বীজ অনুদান দিয়েছি ব্যাংকারদের এই সংগঠন।

যথাযথ ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ত্রাণ তহবিলে আলাদা করে অনুদান হস্তান্তর কার হয়। সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসককের পক্ষে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে এবং মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ (বিপিএম) এই অনুদান গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরক্তি পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আবদুল লতিফ, সোনালি ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার খালেদ মুহাম্মদ ফরহাদ, এবি ব্যাংক শাখার ব্যবস্থাপক ও সংগঠনের উপদেষ্টা মো. লিয়াকত আলী খান, ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান ও ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল আলম, ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জিয়াবুল আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আশরাফ-উল-আলম, অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মুহিবুল ইসলাম।

এদিকে মৌলভীবাজার পৌরসভা ও জেলা পরিষদের ত্রাণ তহবিলে মঙ্গলবার (১২ মে) অনুদান দেবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।

ব্যাংকাররা বলেন- বিপদগ্রস্থ মানুষের এই দুর্দিনে বরাবরে মতোই মৌলভীবাজারের ব্যাংকারদের এমন উদ্যোগকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্তরিক ধন্যবাদ জানান। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার সবসময়ই এই অঞ্চলের যেকোন দুর্যোগে ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করে না বলে জানান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়