ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ১১ মে ২০২০

মানববাদের জয়রথে মানুষের পাশে আই নিউজ

মানববাদের জয়রথে মানুষের পাশে দাঁড়িয়েছে আই নিউজ

গৃহ-শিক্ষক, দোকান কর্মচারী, ছোট ব্যবসায়ী কিংবা প্রবাস ফেরত করোনা সংকটে বন্ধ হয়ে গেছে উপার্জন আবার ত্রাণের জন্য লাইনেও দাঁড়াতে পারছেন না একদিকে লোকলজ্জা, আবার অন্যদিকে পেটের ক্ষুধা

এমন অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের অনেকটা গোপনে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল- আই নিউজ 

মানববাদের জয়রথে মানুষের পাশে আই নিউজ’ -স্লোগানকে সামনে রেখে খাদ্য সহায়তা কার্যক্রম ২০২০ পরিচালনা করে দেশের জনপ্রিয় গণমাধ্যমটি 

ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ জানান- পত্রিকাটির উদ্যোগে গৃহ-শিক্ষক, কেজি স্কুলের টিচার, প্রবাস ফেরত, প্রবাসী পরিবার, সেলুন দোকান কর্মচারী, এনজিও কর্মী, ছোট ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি, গাড়ি চালক, গৃহকর্মী অসহায় বৃদ্ধজনদের খুঁজে-খুঁজে পৌঁছে দেয়া হয়েছে চাল, ডাল, তেল, ছোলা ইত্যাদি খাদ্য সহায়তা

মৌলভীবাজার শহর, সদর উপজেলা এবং রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামে কার্যক্রম পরিচালনা করা হয়

খাদ্য সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেন আই নিউজ মিডিয়ার চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি লিডার সাইদুর রহমান রেনু, ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ, পরিচালক সম্পাদক হাসানাত কামাল, পরিচালক প্রকাশক জাহেদ আহমদ চৌধুরী

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইদুর রহমান রেনু বলেন, মানুষ এখন চরম সংকটে কেউ খাবারের জন্য কষ্ট পাবে- এটা ভাবতেই কষ্ট লাগে আমরা মানবিকবোধ থেকে আমাদের সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে

ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য মানুষের এই বিপদে আমরা বসে থাকতে পারিনা পরিচালকগণের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি মানুষের বিপদে পাশে দাঁড়াতে

প্রকাশক জাহেদ আহমদ চৌধুরী বলেন, আমরা সীমিত পরিসরে হলেও সংকটকালীন এই সময়ে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি আই নিউজ মিডিয়ার চেয়ারমান, ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালকদের এই উদ্যোগ গ্রহণের জন্য কৃতজ্ঞতাবোধ করছি

সম্পাদক হাসানাত কামাল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানুষের দুঃখ-দুর্দশা তোলে ধরা পত্রিকাটির মূল কাজ পাশাপাশি সংকটকালীন এই সময়ে খাদ্য আর্থিকভাবে মানুষের পাশে দাঁড়ানোটা খুৃবই প্রয়োজন এই উদ্যোগে আর্থিক সহায়তাসহ সক্রিয় ভূমিকার জন্য পরিচালকগণকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি   

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়