ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ১৩ মে ২০২০

কমলগঞ্জে বখাটের উৎপাতে দলিত শ্রেণির কিশোরীর আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটের উৎপাতে দলিত শ্রেণির এক কিশোরী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত সঞ্চিতা শব্দকর (১৪) উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শব্দকর পাড়ার ব্রজেন্দ্র শব্দকরের মেয়ে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে মধু মিয়াকে আটক করেছে।

মেযেটির পরিবার অভিযোগ, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া দীর্ঘদিন ধরে সঞ্চিতাকে বিরক্ত করতো। এক পর্যায়ে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। তার উৎপাতে সহ্য করতে না পেরে মঙ্গলবার দুপুরে ঐ কিশোরী ঘরের চালার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক অনিক বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত মধুকে আটক করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আই নিউজকে বলেন, এই ঘটনার মধুকে আসামী করে ব্রজেন্দ্র শব্দকর বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়