নিজস্ব প্রতিবেদক
রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে ২১১ টি পরিবারকে সহায়তা প্রদান
করোনাভাইরাসের কারণে শহরের অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে।ফলে তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। সেই সকল মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন শহরের অনেকেই।
তারই পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) সকাল আট ঘটিকার সময় মৌলভীবাজার রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র প্রায় ২১১ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং ১টি সাবান।
বিতরণকালে সেখানে সমিতির সভাপতি বিজন কর, সাধারণ সম্পাদক অভিনাশ দাস ছাড়াও উপস্থিত ছিলেন এড. মলয় ভূষণ রায়, দেবতোষ সিংহ, বিশ্বজিত ঘোষ, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, আশুতোষ দাস, রত্নেশ্বর সিংহ, শৈলেন রায়, বিপুল ভট্টাচার্য্য, বিকাশেন্দু ধর, অপূর্ব কান্তি ধর, সুধাময় রায়, মানিক মজুমদার ও কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী সহ অনেকেই।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























