মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৩ মে ২০২০
আপডেট: ১৯:১২, ১৩ মে ২০২০
আপডেট: ১৯:১২, ১৩ মে ২০২০
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায় মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটো রিকশাকে (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং ও দুইজন গুরুতর আহত হয়। পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরেক যাত্রী মারা যায়। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া যায়, সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লিখা রয়েছে। আমরা নিশ্চিত হতে পারছি না এটি মৃত ব্যক্তিরই নাম কি না। পিকআপ এর চালক দুর্ঘটনার পর থেকে পিকআপ রেখে পালিয়ে গেছে।
এদিকে জানা গেছে- নিতাই পদ দাস হাজরা শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























