শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১৩ মে ২০২০
আপডেট: ২১:১৭, ১৩ মে ২০২০
আপডেট: ২১:১৭, ১৩ মে ২০২০
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীমঙ্গলের কৃষি কর্মকর্তা নিতাই
লকডাউনের মধ্যেই ‘সড়ক দুর্ঘটনা’ কেড়ে নিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিতাই পদ দাশ হাজরার প্রাণ।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে অফিসের কাজে শ্রীমঙ্গলের কাকিয়াবাজার থেকে সিএনজি চালিত অটো-রিকশা করে অন্য যাত্রীদের সাথে ফিরছিলেন তিনি। ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে লামুয়া এলাকায় অপরদিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি ধাক্কায় নিতাই পদসহ দুইজন মারা যান। একজন গুরুতর আহত হন।
এদিকে সহকর্মীকে হারিয়ে শোকে বিহ্বল শ্রীমঙ্গল কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
নিতাই দাশের সহকর্মী উপ-সহকারি কৃষি কর্মকর্তা রথীন্দ্র দেব আই নিউজকে বলেন, নিতাই প্রাণবন্ত একজন মানুষ ছিলো। অফিসে প্রতিদিনই তার সাথে মজা করতাম সবাই। হাসি, রাগ, অভিমানে অফিসের সবাইকে প্রাণবন্ত করে রেখেছিলো। গতকালও অফিসে অনেক মজা করছি আমরা সবাই। কিন্ত আজ হঠাৎ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে এটা কখনো ভাবিনি! তার এই চলে যাওয়া মেনে নিতে পারছিনা, কষ্ট হচ্ছে খুব।
নিহত নিতাই পদ দাশ হাজরার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের জাজুয়া গ্রামে।
যেভাবে দুর্ঘটনা ঘটে
পুলিশ ও স্থানীয়রা জানায়- মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটো রিকশাকে (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং ও দুইজন গুরুতর আহত হয়। পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরেক যাত্রী মারা যায়। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মৃত এক ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া যায়, সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লিখা রয়েছে। পরে সহকর্মী ও স্বজনেরা তাকে সনাক্ত করেন।
এদিকে পিকআপ এর চালক দুর্ঘটনার পর থেকে পিকআপ রেখে পালিয়ে গেছে।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























