নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১৪ মে ২০২০
ভাড়া দিতে না পারায় বের করে দিল বাড়িওয়ালা, ঘরে তুলে দিল পুলিশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকায় বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসা থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। ফলে দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন ওই নারী। খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে সাহরি খাওয়ানোর পর বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বাসায় তুলে দিয়েছেন মৌলভীবাজারের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী আইনিউজকে বলেন, বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে সহকর্মীদের মাধ্যমে জানতে পারি দেড় মাসের বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসার মালিক রাতে বাসা থেকে বের করে দিয়েছেন। পরে গিয়ে দেখি শ্রীমঙ্গল থানার সামনের মার্কেটের বারান্দায় দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা পাশে বসে রয়েছেন খোলা আকাশের নিচে। মশার কামড়ে দুই শিশু ঘুমের মধ্যে ছটফট করছে। এ দৃশ্য দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছিল।
এ ঘটনা সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানকে জানাই। তিনি আজানের কয়েক মিনিট আগে ফোন দিয়ে জানান, তাদের সাহরি খাওয়ানো হয়েছে। যথা সম্ভব সাহায্য করা হয়েছে। এখন বাসায় তুলে দেয়া হবে। পরে তাদের বাসায় তুলে দিয়ে বাড়িওয়ালাকে সতর্ক করে দেন পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান।
এ বিষয়ে মৌলভীবাজারের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান আইনিউজকে বলেন, কেউ এই সংকটের সময় বাসা ভাড়ার জন্য বের করে দিতে পারেন না। বাড়িওয়ালার সমস্যা থাকলে তাকে প্রয়োজনে আমাদের পক্ষ থেকে সাহায্য করা হবে। কিন্তু অমানবিক কাজ হতে দেয়া যাবে না।
তিনি বলেন, আমি ঘটনাটি শুনে রাতেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। পরে শাপলাবাগ রেললাইনের পাশের ওই বাসায় গিয়ে বাসার মালিককে ডেকে তুলে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি। বাসায় তুলে দিয়ে পুলিশের পক্ষ থেকে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ টাকা তাদের হাতে তুলে দিয়েছি। যে কোনো সময় খাবার না পেলে থানায় যোগাযোগ করতেও বলেছি।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























