ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ১৪ মে ২০২০
আপডেট: ২২:৪২, ১৪ মে ২০২০

মৌলভীবাজারে পুলিশের উদ্যোগ ‘মানবতার আধার’

করোনার দুর্দিনে মানবিক পুলিশিংয়ে এবার নতুন কার্যক্রম শুরু করলো মৌলভীবাজার জেলা পুলিশ।

জেলার ৭টি উপজেলায় দুঃস্থ, অভাবী মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য ‘মানবতার আধার’ নামক আরেকটি উদ্যোগ চালু করেছেন পুলিশ সুপার ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মে)দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে উপস্থিত অভাবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার ।

এ সময় উপস্থিত ছিলেন- সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আলমগীর হেসেন), ওসি (তদন্ত) পরিমল দেবসহ পুলিশ কর্মকর্তাগণ।

পুলিশ সুপার বলেন,  এখন থেকে জেলার ৭টি থানায় ‘মানবতার আধার’ কার্যক্রম চালু হয়েছে। এ উদ্যোগে সমাজের যে কোন আগ্রহী বিত্তবানরা খাদ্য সামগ্রী দিতে পারবেন। সেটা পৌঁছে দেওয়া হবে অভাবী মানুষের কাছে।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন- ‘সম্প্রসারিত বিট পুলিশিং, গরীব-দুঃখির খুঁজ করি, যথাস্থানে পেশ করি, সামর্থ্য অনুযায়ী সাহায্য করি’

-এ লক্ষ্য নিয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। নিয়মিত কাজের পাশাপাশি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি। মানবিক পুলিশিংই আমাদের ব্রত। পুলিশ যে জনগণের বন্ধু- এটা তার প্রকৃষ্ট উদাহরণ।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়