ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

প্রকাশিত: ০২:১১, ১৫ মে ২০২০
আপডেট: ০২:১৮, ১৫ মে ২০২০

মৌলভীবাজারে ৪৫০০ দুস্থ পরিবারে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে মৌলভীবাজার জেলা পরিষদ দ্বিতীয়বারের মতো  ৪হাজার ৫০০ দুস্থ পরিবারকে ত্রাণ দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে দুস্থ ও অসহায় মানুষদের হাতে ত্রাণ তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষতি নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

পরে জেলার সাতটি উপজেলায় ৪ হাজার ৫০০ দুস্থ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেটে চাল, আটা, চিনি, সুজি, সেমাই, তেল ও সাবান রয়েছে। করোনা পরিস্থিতিতে এর আগে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে ৫ হাজার পরিবারকে ত্রাণ ও ৭শ কৃষি পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়