মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৬, ১৬ মে ২০২০
মৌলভীবাজারে পত্রিকার হকারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা সংকটে বেশিরভাগ পত্রিকা জেলা শহরে না আসা এবং পত্রিকা বিলি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হকারা। জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের সহায়তায় এই কর্মহীন পত্রিকা হকারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।
শুক্রবার (১৫ মে) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে পত্রিকা হকারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক আব্দুর রব, আলী হোসেন রাজন, মো. আমির। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেছেন হকাররা। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, আটা, চিনি, সুজি, সেমাই, তেল ও সাবান।
করোনা সংকটে বেকার হয়ে পড়া পত্রিকার হকাররা এসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























