ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ১৬ মে ২০২০
আপডেট: ১৭:৩০, ১৬ মে ২০২০

শ্রীমঙ্গলে নৃ-তাত্ত্বিক গারো জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর দেড়শত গারো পরিবারের মাঝে সরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল, তেল ও লবণ। 

শনিবার  (১৬ মে) দুপুরে উপজেলার রাজঘাট  ইউনিয়নের হরিণছড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক  নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক,সাংবাদিক সালেহ এলাহী কুটি,যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়