মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ১৭ মে ২০২০
মৌলভীবাজারে বিলাসের মানবিক উদ্যোগ অব্যাহত
করোনা সংকটে কর্মহীন, নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে মৌলভীবাজারের ‘বিলাস’ পরিবার।
বিলাসের পক্ষ থেকে শ্রীমঙ্গলে ১০০টি পরিবারের জন্য উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের হাতে ১শ' ব্যাগ খাদ্যসামগ্রী তুলে দেন পরিচালক মো. সুহাদ। এছাড়া মৌলভীবাজারের কোর্ট এবং কুসুমবাগ এলাকায় ৫০টি খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বিলাস পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এসব খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি এভাবে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে, সাধারণ মানুষের কষ্ট কিছুটা কমবে।
এদিকে বিলাসের উদ্যোগে করোনা সংকটে অবরুদ্ধকালীন সময়ের শুরু থেকেই মৌলভীবাজারে খাদ্য বিতরণ অব্যাহত আছে। ব্যবসা বন্ধ থাকলেও বিলাসের কর্মচারীদের বেতন ও খাদ্য সহায়তা নিয়মিত দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের দেওয়া হয়েছে সুরক্ষ উপকরণ- পিপিই।
বিলাসের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমদ বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে আমাদের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























