মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৫, ১৭ মে ২০২০
আপডেট: ২৩:৪৯, ১৭ মে ২০২০
আপডেট: ২৩:৪৯, ১৭ মে ২০২০
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল খুলবে শুক্রবার
আগামী ২২ মে (শুক্রবার) থেকে আবার পুরোদমে চালু হচ্ছে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সার্বিক কার্যক্রম। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আই নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন- হাসপাতাল খোলার বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে। এছাড়া রোববার (১৭ মে) জেলা করোনা বিষয়ক কমিটির সভায় এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
উল্লেখ্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, গত বৃহস্পতিবার (৭ মে) থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন, ডায়ালোইসিস সেবা চালু ছিলো। সাময়িক বন্ধকালীন সময়ে হাসপাতালকে জীবাণুমুক্ত করা হয়। পরপর ৩ দিন হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো অব্যাহত ছিলো।
প্রসঙ্গত সোমবার (৫ মে) পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মরা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
এইচকে/ আই নিউ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























