ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ১৯ মে ২০২০

ঈদ যাত্রা: রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৯

 মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৯মে) ভোরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বদিউজ্জামান(৪০) ও মিশু বেগম (৩০)। তারা সবাই রাজশাহীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দিনের বেলা যান চলাচলে পুলিশ সক্রিয় থাকায় নিহত ও আহতরা ৩/৪ টি পরিবার মিলে পুলিশের চোখ ফাঁকি দিতে রাতে যাওয়ার পরিকল্পনা করেন।  মৌলভীবাজারের বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশে রউনা দেন একটি মাইক্রোবাস নিয়ে। পথে রাজনগর এলাকায় গোবিন্দবাটি নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা যায় এ ঘটনায় ৯জন আহত হন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়