প্রকাশিত: ১৬:৫৬, ১৯ মে ২০২০
খাদ্য সহায়তা নিয়ে দুস্থ মানুষের পাশে মৌলভীবাজার রেডক্রিসেন্ট
মৌলভীবাজারে করোনা সংকট মোকাবিলায় ৫শ দুস্থ-কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে রেডক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবা (১৯ মে) দুপুরে রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা ইউনিটের কার্যালয় প্রাঙ্গণে শীল সম্প্রদায়ের (যারা চুল কাটেন) কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এসব খাদ্য সামগ্রী তুলে দেন রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক আজমল হোসেন, জেলা যুবলীগ সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য নাহিদ আহমদ, ইউনিট লেভেল অফিসার মো. মহসীন, রেডক্রিসেন্ট ইউনিটের কাযকরি কমিটির সদস্য হাসান আহমেদ জাবেদ, সজীব হাসান, সৈয়দা জেরিন আক্তার, যুব প্রধান কামরুল ইসলাম মুন্নাসহ যুব ইউনিটের সদস্যরা।
আসন্ন ঈদের পূর্ব পযন্ত জেলায় মোট ৫শ হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
ইউনিটের সাধারণ সম্পাদক আজমল হোসেন বলেন- করোনা পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্ট ইউনিট মৌলভীবাজারের উদ্যোগে দ্বিতীয় বারেরমতো দুস্থদের মাঝে ত্রাণ বিতরন করা হচ্ছে।

এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজুর রহমান জেলাপরিষদ থেকে প্রাপ্ত উনার সম্মানীর অর্ধেক টাকা ত্রাণ বিতরনের জন্য দিয়েছেন। করোনা প্রতিরোধ ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরনে রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট সাধ্যমত কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























