মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:০৫, ২৩ জানুয়ারি ২০২১
মৌলভীবাজারে দেড় হাজার মাস্ক বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে বিভিন্ন শ্রেণীপেশার ১৫০০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য সুয়েল আহমেদের উদ্যোগে এই মাস্ক বিতরণ করা হয়ে।
মাস্ক বিতরণকারে মৌলভীবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, সবজি-ফল বিক্রেতা এবং মাছ বিক্রেতাদের মধ্যে ৪৫০ টি মাস্ক , মৌলভীবাজার প্রেসক্লাব ও শ্রীমঙ্গলের দুইটি প্রেসক্লাবের জন্য ২০০ মাস্ক, শ্রীমঙ্গলের রাধারনগরে সাধারণ মানুষের জন্য ১০০ মাস্ক এবং মৌলভীবাজার পুলিশ সদস্যদের জন্য পুলিশ সুপারের হাতে ৫০০ মাস্ক এবং শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশসুপার আশরাফুজ্জামানের হাতে ২০০ মাস্ক তুলে দেন সুয়েল আহমদ। বাকী মাস্কগুলো বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এবং আরও ২শ মাস্ক মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারদের জন্য দেওয়া হবে জানানো হয়েছে।
সুয়েল আহমদ জানান, করোনা সংকটের শুরু থেকেই আমি মাঠে কাজ করছি আমার স্বাধ্যমত। প্রতিদিন ছিন্নমূল মানুষের জন্য ইফতার কার্যক্রম চলমান আছে। ১৫০ পরিবারকে প্রতিদিন রান্না করা খাবার দিয়েছি। এর আগে আরও ২০০ স্যনিটাইজার প্রধান করেছি। মৌলভীবাজারের পথ কুকুরদের জন্য ১ মাস ধরে খাদ্য সহায়তা চলমান আছে। এছাড়া যেখানে খবর পাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে চলে যাচ্ছি ।
আইনিউজ/হাসানাত কামাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























