ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩:৩৯, ২০ মে ২০২০
নিউ ইয়র্কে কৃষ্ণ কুমার সিংহের মৃত্যুতে কমলগঞ্জ সোসাইটির শোক
যুক্তরাজ্যের নিউ ইয়র্কে কমলগঞ্জ সোসাইটির সদস্য কৃষ্ণ কুমার সিংহের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কমলগঞ্জ সোসাইটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সোসাইটির সাধারণ সম্পাদক মতি লাল দেব রায় সংগঠনের সকল সদস্যদের প্রয়াত কৃষ্ণ কুমার সিংহের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন। তিনি যেন স্বর্গবাসী হন এবং প্রয়াতের পরিবারের সকল সদস্যগণ যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্য মানসিক শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত- কৃষ্ণ কুমার সিংহ গত ৫ মে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যুক্তরাজ্যে নিউ ইয়র্কের এলমারসটে অবস্থিত নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বৎসর। তিনি তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তিনি কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামের সন্তান ছিলেন। গত ৯ মে দুপুর ১টর সময় ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের Huff & Lakjer Funeral Home Inc, 701 Derstine Ave, Lansdale, PA 19446-এ তার অন্ত্যেষ্টিক্রিয়া (শবদাহ) করা হয় বলে কমলগঞ্জ সোসাইটির সদস্য ব্রজ কুমার সিংহ নিশ্চিত করেছেন ।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























