মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২০ মে ২০২০
আপডেট: ২০:১৬, ২০ মে ২০২০
আপডেট: ২০:১৬, ২০ মে ২০২০
মৌলভীবাজারে দুস্থ পরিবারে খাদ্য সহায়তা দিলেন যুক্তরাজ্য প্রবাসী
মৌলভীবাজারে করোনা সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের তত্ত্বাবধানে কর্মহীন, হতদরিদ্র, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী নাসির আলী শাহ।
বুধবার (২০ মে)দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ঢেউপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের তত্বাবধানে দুস্থদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী নাসির আলী শাহ-এর অর্থায়নে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক আজমল হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অজয় সেন, জেলা যুবলীগ সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য নাহিদ আহমদ, রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরি কমিটির সদস্য সজীব হাসান, সৈয়দা জেরিন আক্তার। সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন ও মৌলভীবাজার পৌর এলাকায় সাড়ে তিনশ হতদরিদ্র, কর্মহীন ও শ্রমিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























