রিপন দে
প্রকাশিত: ১৩:২৪, ২১ মে ২০২০
আপডেট: ১৩:৩২, ২১ মে ২০২০
আপডেট: ১৩:৩২, ২১ মে ২০২০
একটু জোরে বাতাস দিলেই অন্ধকার মৌলভীবাজার
দেশের ৬৩ জেলায় বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র থাকলেও মৌলভীবাজারে সেটা নেই। ফলে ৩০-৪০ কিলোমিটার দূর থেকে আসা বিদ্যুতের লাইন একটু জোরে বাতাসেই বিকল হয়ে অন্ধকারে ডুবে যায় জেলা সদর। বর্ষা এলেই দুর্ভোগে পড়েন এই অঞ্চলের প্রায় ২৬ হাজার গ্রাহক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজারে বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র না থাকায় এখানে বিদ্যুৎ আসে শ্রীমঙ্গল ও ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে। দুটি লাইনই গ্রাম, পাহাড় ও হাওর-বাওড়ের মধ্য দিয়ে এসেছে। এতে ঝড়বৃষ্টি হলেই লাইনের ওপর গাছপালা পড়ে এবং বজ্রপাতে ইনসুলেটর ফেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত দুই দিনে জেলা সদর ঘন্টার পর ঘন্টা বিদ্যুতবিহীন ছিল। কারণ ঝড়ে অন্য উপকেন্দ্র থেকে আসা বিদ্যুতের লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই চিত্র নিয়মিত দেখা যায়। বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা সদরের বাসিন্দারা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয় মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ ৩৩ কেভি (কিলোভোল্ট) গ্রিড উপকেন্দ্র থেকে। জেলা সদর থেকে শ্রীমঙ্গলের দূরত্ব ৩০ কিলোমিটার এবং ফেঞ্চুগঞ্জের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। মৌলভীবাজার-শ্রীমঙ্গল গ্রিড উপকেন্দ্র থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই লাইন নষ্ট হলে এর বিকল্প হচ্ছে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ লাইন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল লাইনে সমস্যা হলে জেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে এ ব্যবস্থা।
পিডিবি মৌলভীবাজার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ঝড় ও বজ্রপাতের কারণে মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। কারণ ওই দুই উপকেন্দ্রের সরবরাহ লাইনের বিভিন্ন স্থানে ঝড়ে গাছ উপড়ে পড়ে। বজ্রপাতে বিদ্যুৎ লাইনের ইনসুলেটর ফেটে যায়। গাছপালা কেটে পরিষ্কার করা এবং ক্ষতিগ্রস্ত ইনসুলেটরের স্থান চিহ্নিত করতে অনেক সময় লেগে যায়। প্রায় পুরো লাইন পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। এর মধ্যে বৃষ্টি থাকলে লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করতে দেরি হয়ে যায়। তবে এ সমস্যা থাকবে না যদি মৌলভীবাজার শহরে গ্রিড সাবস্টেশন স্থাপন করা হয়। একটি সরবরাহ লাইনের সমস্যার জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে না।
পিডিবি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী হাবিবুর বাহার আইনিউজকে জানান, ৩০/৩৫ কিলোমিটার দূর থেকে বিদ্যুতের লাইন এসেছে। ঝড় তুফানে গাছপালা পড়ে লাইন বিকল হয়, গ্রিড সাবস্টেশন না হওয়া পর্যন্ত এই সমস্যা যাবে না। ঝড় তুফান না থাকলে সমস্যা হয়না।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























