ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ২১ মে ২০২০

বড়লেখা হাসপাতালের ৩ চিকিৎসকের করোনা পজিটিভ

মৌলভীবাজারের বড়লেখায় এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন। তবে তাদের কারো মধ্যে করোনার কোনো লক্ষণ বা উপসর্গ নেই।

এর আগে ওই হাসপাতালের এক ওয়ার্ড বয়ের (৩৫) করোনায় আক্রান্ত হন। তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এনিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এরমধ্যে প্রথম আক্রান্ত এক ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাসবৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার হাসপাতালের এক ওয়ার্ড বয়ের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালের চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। নমুনা পরীক্ষা দেওয়া ৩৯ জনের মধ্যে ৩ চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে। তাদের কারো করোনার কোনো লক্ষণ নেই। ধারণা করা হচ্ছে, তারা আক্রান্ত কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন। তিন চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়