মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৬, ২২ মে ২০২০
আপডেট: ০১:১৮, ২২ মে ২০২০
আপডেট: ০১:১৮, ২২ মে ২০২০
মনুরমুখ ও কালেঙ্গায় মৌলভীবাজার রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ
মৌলভীবাজার সদর উপজেলার মনুরমুখ এবং কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা ইউনিয়নে বৃহস্পতিবার (২১ মে) ১২৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট।
করোনা সংকট মোকাবেলায় দ্বিতীয় পর্বে ৫০০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ করা হলো।
প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেন রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের সেক্রেটারি আজমল হোসেন, নির্বাহী সদস্য সৈয়দা জেরিন আক্তার, ইউনিট লেভেল অফিসার মো. মহসিন, যুব প্রধান কামরুল ইসলাম মুন্নাসহ যুব সদস্যরা।
এ নিয়ে সর্বমোট ১২৫০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রম চালিয়েছে রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট।
মঙ্গলবা (১৯ মে) রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জেলা ইউনিটের কার্যালয় প্রাঙ্গণে শীল সম্প্রদায়ের (যারা চুল কাটেন) কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রী তুলে দেন রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
আসন্ন ঈদের পূর্ব পযন্ত জেলায় মোট ৫শ হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
ইউনিটের সাধারণ সম্পাদক আজমল হোসেন বলেন- করোনা পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্ট ইউনিট মৌলভীবাজারের উদ্যোগে দ্বিতীয় বারেরমতো দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























