প্রকাশিত: ০২:৫৩, ২২ মে ২০২০
আপডেট: ০১:৪০, ১৮ জুন ২০২০
আপডেট: ০১:৪০, ১৮ জুন ২০২০
মৌলভীবাজারের সাড়ে ৩ হাজার মানুষ পেলেন শাড়ি-লুঙ্গি
মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নে সাড়ে ৩ হাজার মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে এই শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়ে বলে জানিয়েছেন আয়োজকরা ।
অগ্রণী ব্যাংক লিমিটেড এবং কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে তা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার চেয়ারম্যন শাহাজান খান, অগ্রণী ব্যাংকের এ জি এম আব্দুল লতিফ, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার মায়া, এনসিসি ব্যাংকের বড়লেখা শাখার ম্যানেজার অজয় দত্ত, তারাপাশা স্কুল ও কলেজের অধ্যক্ষ্য আব্দুল রহিম খান, রাজনগরের ওসি আব্দুল হাসিম, আব্দুল বারী প্রমুখ।
আয়োজকরা জানান, করোনা সংকটের শুরু থেকেই তারা বিভিন্নভাবে কামারচাক ইউনিয়নের সাধারণ মানুষের পাশে ছিলেন। তাই ঈদকে সামনে রেখে তাদেরকে নতুন কাপড় দেওয়া হয়েছে ।
জানা যায়- অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলামের উদ্যোগে করোনার এই সংকটে সাধারণের জন্য খাদ্য সহয়তা হিসেবে মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলায় ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য দেওয়া হয়েছে পিপিই।
ব্যাংক কর্মকর্তারা জানান- সাধারণ মানুষের জন্য ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























