বড়লেখা প্রতিনিধি
আগামী ৫ দিনের জন্য বড়লেখা হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ থাকবে
মৌলভীবাজারের বড়লেখায় তিনজন চিকিৎসক এবং একজন ওয়ার্ডবয় করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার (২২ মে) থেকে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত ৫ দিন জরুরি সেবা ছাড়া রোগী ভর্তিসহ হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার (২১ মে) রাতে এই চার জনের করোনা শনাক্তের রিপোর্ট আসে। তাই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি জরুরি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল জীবানুমুক্ত করার জন্য ৫ দিন জরুরী সেবা ছাড়া রোগী ভর্তিসহ হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ থাকবে। ৩ জন চিকিৎসক ও একজন ওয়ার্ডবয় আক্রান্ত হওয়ায় উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় জরুরি এ সিদ্ধান্ত নেওয়া হয়।'
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এ ব্যাপারে বলেন, ‘হাসপাতালের চিকিৎসকসহ ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ জন্য জরুরী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরী সেবা চালু থাকবে।
এই নিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এরমধ্যে প্রথম আক্রান্ত এক ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন।
আইনিউজ /এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























