ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ২২ মে ২০২০

বাস-ট্রাক চালক ও হেল্পারদের খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার

করোনার দুর্দিনে মানবিক পুলিশিং কার্যক্রম অব্যাহত রেখেছে মৌলভীবাজার জেলা পুলিশ

এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) সদর মডেল থানা প্রাঙ্গণে বাস-ট্রাক চালক এবং হেল্পারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মৌলভীবাজার ফারুক আহমেদ

সময় অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, পরিদর্শক (তদন্ত) পরিমল দেব প্রমুখ উপস্থিত ছিলেন

করোনা সংকট মোকাবেলায় জেলার ৭টি উপজেলায় দুঃস্থ, অভাবী মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্যমানবতার আধারনামক আরেকটি উদ্যোগ চালু করেছেন পুলিশ সুপার ফারুক আহমেদ

পুলিশ সুপার বলেন, এখন থেকে জেলার ৭টি থানায়মানবতার আধারকার্যক্রম চালু হয়েছে উদ্যোগে সমাজের যে কোন আগ্রহী বিত্তবানরা খাদ্য সামগ্রী দিতে পারবেন সেটা পৌঁছে দেওয়া হবে অভাবী মানুষের কাছে

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন- ‘সম্প্রসারিত বিট পুলিশিং, গরীব-দুঃখির খুঁজ করি, যথাস্থানে পেশ করি, সামর্থ্য অনুযায়ী সাহায্য করি

- লক্ষ্য নিয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি নিয়মিত কাজের পাশাপাশি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি মানবিক পুলিশিংই আমাদের ব্রত পুলিশ যে জনগণের বন্ধু- এটা তার প্রকৃষ্ট উদাহরণ

এইচকে/ আই ্নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়