ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

রিপন দে

প্রকাশিত: ২০:৫৭, ২২ মে ২০২০
আপডেট: ২১:০৩, ২২ মে ২০২০

করোনা জয় করে কাজে ফিরেছেন মৌলভীবাজারের ৫ পুলিশ সদস্য

করোনা জয় করে আবারও কাজে ফিরেছেন মৌলভীবাজারের ৫ পুলিশ ৫ সদস্য। সুস্থ হওয়ার পথে আরও ২ জন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাস সনাক্ত করা হয় । এর পর জেলার কুলাউড়া, জুড়ি ও রাজনগর থানায় মোট ৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।

আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন। করোনা জয়ী এই ৫ পুলিশ সদস্যের হচ্ছেন: কন্সটেবল মো. শাহজাহান মিয়া , কন্সটেবল মো. ইমাদ হাসান , কন্সটেবল ধ্রুব জ্যোতি , কন্সটেবল মো. আফজাল হুসাইন ও কন্সটেবল মো. নুরুল ইসলাম।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার জেলায় কর্মরত এ পর্যন্ত মোট সাতজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ৫ জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি দুজনের একজনের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে, দ্বিতীয় রিপোর্টের অপেক্ষা করছি । অপরজনের চিকিৎসা চলছে, তবে তিনিও স্বাভাবিক আছেন । পরিবার থেকে দূরে থাকা এই পুলিশ সদস্যরা যখন অসুস্থ হন তখন তাদের মনোবল ধরে রাখা বড় একটি চ্যলেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যরা পরিবার থেকে দূরে ছিল। তার ওপর আইসোলেশনের এতটা দিন একা থেকেছেন। পুলিশ সুপার স্যারসহ আমরা সবাই মিলে তাদের মানসিক শক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। করোনার এই দুর্দিনে পুলিশের বিশেষ কোন প্রশিক্ষণ নেই তবুও প্রতিটি পুলিশ সদস্য দৃঢ মনোবল নিয়ে দেশপ্রেমের সাথে কাজ করেছে ।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ আই নিউজকে বলেন, করোনার যুদ্ধে জয়ী হতে প্রথমে দরকার মনোবল এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আমি ব্যক্তিগতভাবে দুইটি জিনিষ নিশ্চিত করেছি। প্রতিদিন সময়ে সময়ে তাদের সাথে ফোনে কথা বলেছি কোন কারণ ছাড়াই। যেনো তারা বুঝতে পারে সবাই তাদের পাশে আছে। মানসিক শক্তি দিয়েছি সেই সাথে তাদের খাবার এবং চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যতই ঝুঁকি থাকুক, দেশপ্রেম বুকে রেখে বাংলাদেশ পুলিশ কাজ করে যাবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়