মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ২২ মে ২০২০
আপডেট: ২৩:০৭, ২২ মে ২০২০
আপডেট: ২৩:০৭, ২২ মে ২০২০
ইতিহাসে প্রথমবার মৌলভীবাজার টাউন ঈদগাহে হবে না ঈদের জামাত
মৌলভীবাজার টাউন ঈদগাহ। ছবি : রণজিত জনি
১৯৩২ সালে স্থাপিত হয় মৌলভীবাজারের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) টাউন ঈদগাহ মাঠ। ১৯৩৩ সাল থেকে শুরু হয় ঈদের নামাজ।
৮৭ বছরের ইতিহাসে এরপর কোনো সময়ে ব্যাহত হয়নি ঈদের নামাজ।
বৈশ্বিক মহামারী করোনার কারণে ইতিহাসে প্রথমবারের মতো এবারই সেই ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান আই নিউজকে বলেন- বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)পরিস্থিতির কারণে টাউন ঈদগাহ মাঠে ঈদের জামাত হচ্ছেনা।
তিনি বলেন- ঐতিহ্য অনুযায়ী টাউন ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়ে থাকে। সেভাবে পৌরসভা আয়োজন করে থাকে। প্রতিবছর তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
কিন্তু করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদগাহ বা খোলা মাঠে করা যাবে না। তাই এবার টাউন ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজন করা হচ্ছে না। নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জামে মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত করোনাভাইরাসের মহামারীর কারণে এবার ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে হবে।
এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য জেলাবাসীকে অনুরোধ করছি। তিনি বলেন- ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মসজিদগুলোতে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
টাউন ঈদগাহের ইতিহাস
হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) টাউন ঈদগাহের ইতিহাস নিয়ে আই নিউজের সাথে কথা হয় মৌলভীবাজার শহরের প্রতিষ্ঠাতা মৌলভী সৈয়দ কুদরত উল্লাহর বংশধর সৈয়দ শাহাব উদ্দিন আহমদের সাথে।
তিনি জানান- ১৯৩২ সালে খান বাহাদুর আব্দুল মজিদ কাপ্তান মিয়ার ছেলে ও ভাতিজারা মিলে ঈদগাহ নির্মাণ করেন। তাদের মধ্যে ছিলেন ছিলেন সৈয়দ মো. মকছুদ, সৈয়দ মাহমুদ, সৈয়দ আহমদ মোস্তফা প্রমুখ।
সৈয়দ আবু তৈয়ব-সৈয়দ আবু ওয়াছের ওয়াক্বফ এস্টেটে ৪৫ শতক জমির ওপর ঈদগাহটি নির্মাণ করা হয়। পরবর্তীতে তা বর্ধিত হয়েছে। ১৯৩৩ সাল থেকে শুরু হয় ঈদের নামাজ। প্রথম ঈদের নামাজ পরিচালনা করেন (ইমামতি করেন) বালিকান্দির বাসিন্দা মৌলভী সৈয়দ নজিবুদ্দিন আহমদ।
ঈদগাহে শহরের বাসিন্দা ও আশেপাশে এলাকা- খলাপাড়া, সুলতানপুর, কাজিরগাঁও, দর্জিরমহল, গোবিন্দশ্রী, ধরকাপন, বালিকান্দি, বড়হাট, হিলালপুর, বর্শিজোড়া, জগন্নাথপুর ইত্যাদি এলাকার লোকজন ঈদের নামাজে শরীক হতেন।
মৌলভীবাজার শহরের জ্যেষ্ঠ নাগরিক দরগাহ এলাকার বাসিন্দা সৈয়দ আব্দুল মোতালিব রনজু আই নিউজকে বলেন- ৮৭-৮৮ বছরের ঐতিহ্যবাহি এ ঈদগাহ। স্মরণকালে কোনো বার ঈদের জামাত মিস হয়নি। এবারই প্রথমাবারের মতো এই ঈদগাহে মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























