ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৯, ২২ মে ২০২০

মৌলভীবাজারের করোনায় আক্রান্তদের ৪০ শতাংশ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

এপ্রিল মাসের ৪ তারিখ প্রথম মৌলভীবাজারে করোনা ভাইরাসার সনাক্ত হয় জেলার রাজনগর উপজেলায়। সেই থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ জন। এর মধ্যে করোনার যুদ্ধের প্রথম সারির যোদ্ধা চিকিৎসক-নার্সসহ ৩২ জন আক্রান্ত হয়েছেন। তা মোট আক্রান্তের প্রায় ৪০ শতাংশ।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান শাখার তথ্য অনুসারে জেলায় মোট করোনার রোগী ৮৩ জন। এই হিসাবের বাইরে রয়েছেন আরও ২ জন। তাদের একজন সৈয়দ মফচ্ছিল আলী ঢাকায় আক্রন্ত হয়ে সেখানেই মারা যান। অন্যজন বড়লেখার একজন চানাচুর বিক্রেতা। তিনি স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

জেলার মোট আক্রান্ত ৮৩ জনের মধ্যে ৩২ স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে ডাক্তার ৯ জন, নার্স ১০ জন এবং বাকী ১৩ জন হাসপাতালের ওয়ার্ড বয় ক্লিয়ারসহ বিভিন্ন পদের কর্মচারী।

মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, আক্রান্তদের ১৪ দিন পর একটি টেস্ট করা হবে। সেটি নেগেটিভ আসল আরও একটি টেস্ট করা হবে। তারপর সব টেস্টে নেগেটিভ আসলে করোনামুক্ত ঘোষণা করা হবে। সবার যথাযত চিকিৎসা সেবা এবং সার্বিক বিষয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়