ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৯, ২৩ মে ২০২০

গরীবদের মাঝে ইফতার দিলো মৌলভীবাজার অনূর্ধ্ব- ১৮ জেলা ক্রিকেট দল

অসহায় গরীবদের মাঝে ইফতার বিতরণ করেছে মৌলভীবাজার অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দল

আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ অনূর্ধ্ব ১৮ জেলা দলের ক্রিকেট কোচ রুমান মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১২০ জন মানুষের মাঝে ইফতারের এসব প্যাকেট তুলে দেওয়া হয়

রুমান জানান গত বছর যারা অনূর্ধ্ব ১৮ জেলা দলে ছিলো তাদের সহায়তায় একটি ফান্ড তৈরী করে তা দিয়ে ইফতার বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়

এতে সর্বাত্মক সহযোগিতা করেন ইমন মজুমদার, ফখরুল মজুমদার, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ বিতরণ করতে সাহায্য করেন অনূর্ধ্ব ১৮ দলের অধিনায়ক তাজিদ, সহ-অধিনায়ক ইত্তিহাদ, আলোসহ অন্যান্যরা

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়