ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ২৩ মে ২০২০

ঈদের পরদিন থেকে ৩০ মে পর্যন্ত মৌলভীবাজারের সব দোকানপাট বন্ধ থাকবে

ঈদের পরদিন থেকে ৩০ মে পর্যন্ত জরুরি সেবা ছাড়া সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক নাজিয়া শিরিন

এক গণবিজ্ঞপ্তিতে তিনি বলেন- করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে জেলার মানুষের স্বাস্থ্য-ঝুঁকি বিবেচনায় হাসপাতাল, ফার্মেসী এবং জরুরি সেবা ব্যতিত সকল প্রকার দোকানপাট/ প্রতিষ্ঠান ঈদের পরের দিন থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, কৃষিজাতে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভুত থাকবে

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়