ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ২৩ মে ২০২০
আপডেট: ২২:১৬, ২৩ মে ২০২০

মৌলভীবাজারে করোনায় আরও ৬ জন আক্রান্ত

মৌলভীবাজারে করোনাভাইরাসে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন । মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ আই নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ৬ জনের মধ্যে  জুড়ী উপজেলায় একজন নারী,  শ্রীমঙ্গলে ৩ পুরুষ ও ১ নারী এবং বড়লেখায় একজন  পুরুষ (ব্যাংক কর্মকর্তা) রয়েছেন । আক্রান্তদের সবার চিকিৎসা নিশ্চিত করা হবে।

এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ জন।

শনিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে নতুন ৬ জন ও পুরাতন ১ জনসহ সর্বমোট ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

উল্লেখ্য- গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে। এছাড়া এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই দুইজন হিসেব করলে মৌলভীবাজারের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯১ জন।

এদিকে গত ৪ এপ্রিল রাজনগরে সানচু মিয়া নামে এক পান সিগারেট দোকানদার মারা যান। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়