ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ২৪ মে ২০২০

শ্রীমঙ্গলে একদিনে ৪ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে চারজনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে৷

শনিবার ২৩ মে সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন৷

জানা গেছে, আক্রান্ত চারজনের মধ্যে দুজনের বাড়ি শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় এবং বাকি দুজনের বাড়ি সিন্দুরখাঁন ইউনিয়নে। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে বিভিন্ন বয়সের লোক রয়েছেন৷ যাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী৷

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ১৯ তারিখে তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিলো আজ রিপোর্ট এসেছে৷

এনিয়ে এখন পর্যন্ত শ্রীমঙ্গলে করোনা সংক্রমিত হয়েছেন দশজন। যাদের মধ্যে একজন করোনা সংক্রমন থেকে সেরে উঠেছেন৷

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়