শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২০:২৩, ২৪ মে ২০২০
কমলগঞ্জে সুন্ধি কচ্ছপ উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামারা গ্রাম থেকে শনিবার(২৩মে) রাতে দুর্লভ প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধার করা প্রাণীটি সুন্ধি কচ্ছপ বলে জানিয়েছে বন বিভাগ। এটির সারা দেহে হলুদের মাঝে কালো কালো ফোঁটা রয়েছে।শনিবার রাতে আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম কচ্ছপটি নিজের হেফাজতে রাখেন। আজ দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন সেটি লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করেন।ইউপি সদস্য রেজাউল করিম জানান, শনিবার গভীর রাতে কয়েক ব্যক্তি ঘোরামারা গ্রামের একটি জমি থেকে কচ্ছপটি ধরে। এ খবর শুনে তিনি গিয়ে কচ্ছপটি উদ্ধার করে নিজের হেফাজতে নেন। আজ সকালে তিনি লাউয়াছড়া বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগে খবর দেন। বেলা দুইটার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন কচ্ছপটি নিয়ে যান।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির। এটি সুন্ধি কচ্ছপ। এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























