ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ২৫ মে ২০২০
আপডেট: ২২:৫৬, ২৫ মে ২০২০

মৌলভীবাজারে আরও ৮ জন করোনায় আক্রান্ত

মৌলভীবাজারে আরও ৯টি রিপোর্ট পজেটিভ এসেছে। তার মধ্যে নতুন করে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১ জন পুরাতন রোগী, তার আবারও পজেটিভ এসেছে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ আই নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ৮ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, শ্রীমঙ্গলে ২ জন , রাজনগরে ১ জন এবং কুলাউড়ায় ১ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে নারী -পুরুষ উভয়েই আছেন।  মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কর্মী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিস ।

এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ জন।  এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ জন। যদিও আইইডিসিআর এর রেকর্ডমতে নতুন ৮ জন ছাড়াই মৌলভীবাজারে জেলার আক্রান্তের সংখ্যা ৯৪ জন। এই ৮ জন যোগ করলে হবে ১০২ জন। 

জানা গেছে, জেলার বাইরে ঢাকা, সিলেট বা অন্য কোনো স্থান থেকে মৌলভীবাজারের ঠিকানায় কারো নমনুা সংগ্রহ করলে, সেটা এই জেলার হিসেবে তালিকায় রেকর্ড হয়। তবে সেটা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় আসেনা। তবে আইইডিসিআর মৌলভীবাজারের ঠিকানার ব্যক্তিকে মৌলভীবাজারের তালিকায় রাখে। যে কারণে আইইডিসিআর এবং  সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় তারতম্য দেখা দেয়।

উল্লেখ্য- গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে। এছাড়া এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই দুইজন হিসেব করলে মৌলভীবাজারের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫ জন।

এদিকে গত ৪ এপ্রিল রাজনগরে সানচু মিয়া নামে এক পান সিগারেট দোকানদার মারা যান। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন।জেলা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২ জন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়