শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২৫ মে ২০২০
আপডেট: ২২:৩৯, ২৫ মে ২০২০
আপডেট: ২২:৩৯, ২৫ মে ২০২০
শ্রীমঙ্গলে পৌর কাউন্সিলর আব্দুল আহাদ করোনায় আক্রান্ত
শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল আহাদ করোনায় আক্রান্ত হয়েছেন। কাউন্সিলর আব্দুল আহাদের ছেলে আব্দুল জব্বার আজাদ আইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাদ বলেন, ‘মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। দিনরাত কর্মহীন-দরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে তালিকা করেছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজের কথা চিন্তা করেননি। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
আজাদ জানান- তার বাবা (কাউন্সিলর আব্দুল আহাদ) গত ১২ দিন ধরে জ্বরে ভুগছেন। শ্বাস নিতে কষ্ট হয়। তিনদিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়। আজ সোমবার (২৫ মে) রেজাল্ট পজেটিভ এসেছে। বর্তমানে আগের চেয়ে জ্বরের তীব্রতা কমেছে। তিনি পৌর শহরের নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এর আগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে জানান, আজ ঢাকা থেকে মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জনের বাড়ি শ্রীমঙ্গল।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























