ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:৪৭, ২৬ মে ২০২০
আপডেট: ১১:৫৬, ২৬ মে ২০২০
আপডেট: ১১:৫৬, ২৬ মে ২০২০
করোনা আক্রান্ত শ্রীমঙ্গলের কাউন্সিলর মারা গেছেন
শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্সিলর আহাদের ছেলে আজাদ বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। দিনরাত কর্মহীন-দরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে তালিকা করেছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজের কথা চিন্তা করেননি। আজ তিনি মৃত্যু করেছেন। আজাদ জানান- তার বাবা গত ১২ দিন ধরে জ্বরে ভুগছেন। শ্বাস নিতে কষ্ট হত। তিনদিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়। সোমবার (২৫ মে) রেজাল্ট পজেটিভ এসেছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে জানান, গত রাতে ঢাকা থেকে মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনি ছিলেন এবং আজ সকালে মারা যান।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























