মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ২৬ মে ২০২০
আপডেট: ১৯:১৯, ২৬ মে ২০২০
আপডেট: ১৯:১৯, ২৬ মে ২০২০
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁইছুঁই, সুস্থ ১৫
পর্যটন জেলা মৌলভীবাজারে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের মানুষের সংখ্যা, প্রায় ১০০ ছুঁইছুঁই।
সর্বশেষ গতকাল সোমবার (২৫ মে) রাতে ঢাকার পিসিআর ল্যাব থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শ্রীমঙ্গল পৌরসভার কমিশনার আব্দুল আহাদসহ ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরমধ্যে করোনা পজিটিভ পৌর কমিশনার আব্দুল আহাদ আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় নিজ বাসায় মারা যান।
এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ জন। মারা গেছেন ৩ জন।
সাত উপজেলা করোনা আক্রান্ত
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা- ২৯ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে। এই ২৯ জন বাদে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা আরো ৫ জন। এছাড়া রাজনগরে ৬ জন, কুলাউড়ায় ৯ জন, বড়লেখায় ৭, কমলগঞ্জে ১৮, শ্রীমঙ্গলে ১২ এবং জুড়ীতে ১১ জন।
আইইডিসিআর এর তালিকায় মৌলভীবাজার
যদিও আইইডিসিআর এর রেকর্ডমতে নতুন ৮ জন ছাড়াই (২৫ মে সকাল ৮টা পর্যন্ত) মৌলভীবাজারে জেলার আক্রান্তের সংখ্যা ৯৪ জন। নতুন এই ৮ জন যোগ করলে হবে ১০২ জন। আইইডিসিআর-এর তালিকামতে মৌলভীবাজারে করোনায় মৃত্যুর সংখ্যা (২৫ মে সকাল ৮টা পর্যন্ত) ৩ জন। মঙ্গলবার মারা যাওয়া শ্রীমঙ্গলের পৌর কমিশনার আব্দুল আহাদকে হিসেব করলে সেটা হবে ৪ জন।
আইইডিসিআর এবং সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় তারতম্য
গত এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
এছাড়া ঢাকায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মৌলভীবাজারের শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলীকে আইইডিসিআর মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে।
আইইডিসিআর এবং সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় তারতম্য অনুসন্ধানে জানা গেছে- জেলার বাইরে ঢাকা, সিলেট বা অন্য কোনো স্থান থেকে মৌলভীবাজারের ঠিকানার কোনো ব্যক্তির নমুনা সংগ্রহ করলে, সেটা এই জেলার হিসেবে তালিকায় রেকর্ড হয়। তবে সেটা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় আসেনা। যদিও আইইডিসিআর মৌলভীবাজারের ঠিকানার ব্যক্তিকে মৌলভীবাজারের তালিকায় রাখে।
স্থানীয়ভাবে জেলা থেকে যে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়, শুধুমাত্র সেই রিপোর্ট মৌলভীবাজারের তালিকায় রেকর্ড করে সিভিল সার্জন কার্যালয়। যে কারণে আইইডিসিআর এবং সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় তারতম্য দেখা দেয়। এমনটাই জানিয়েছেন- সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা অহিজিৎ দাশ রিংকু।
মৌলভীবাজারে করোনায় প্রথম মৃত্যু
গত ৪ এপ্রিল রাজনগরে সানচু মিয়া নামে এক পান সিগারেট দোকানদার মারা যান। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন।
এদিকে গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে।
বাড়ছে করোনা, সাথে বাড়ছে বাজার ও সড়কে মানুষের ভিড়, উপেক্ষতি স্বাস্থ্যবিধি
সময়ের সাথে সাথে মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। তবুও কাঁচাবাজার ও সড়কে মানুষের ভিড় বেশ লক্ষণীয়। মানুষকে ঘরে পাঠাতে দিনরাত মাঠে কাজ করছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। নিয়মিত মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে জেলা ও উপজেলা প্রশাসন। তবুও নানা বাহানায় মানুষের জনসমাগম করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বাঁচতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি
সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন- ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা। করোনা থেকে বাঁচতে হলে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। অযথা বাইরে ঘোরাফেরা করা যাবেনা, আড্ডা দেওয়া যাবেনা; কিন্তু মারাত্মকভাবে এ বিষয়ের ব্যত্যয় দেখা যাচ্ছে।
মাস্ক পড়তে হবে, কিন্তু মাস্ক পড়া কমে গেছে। অনেকে মাস্ক পড়লেও থুতনির নীচে নামিয়ে রাখছেন। সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পড়তে হবে। একটু পরপর সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
তিনি বলেন সকলের অতিমাত্রায় সচেতনতাই পারে করোনা সংক্রমণ কমিয়ে আনতে।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























