বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৬ মে ২০২০
বড়লেখায় উপসর্গহীন যুবকের করোনা শনাক্ত
মৌলভীবাজারের বড়লেখায় উপসর্গহীন এক যুবকের (৩০) করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি বিয়ানীবাজার হাসপাতালে ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। আজ তাঁর প্রতিবেদন পাওয়া গেছে। এতে তাঁর করোনা পজিটিভ আসে। ওই যুবকের শরীরে করোনার কোনো লক্ষণ বা উপসর্গ নেই। তিনি নিজ বাড়িতে রয়েছেন। উপজেলা প্রশাসন তাঁর বাড়ি লকডাউন করেছে।
বড়লেখা উপজেলায় এ পর্যন্ত মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেছেন। অন্য আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক ও একজন ওয়ার্ডবয় রয়েছেন। তিন চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন। এছাড়া আক্রান্ত অন্য ৬ জন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























