ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২৬ মে ২০২০

মারা গেলেন জুড়ী উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী

মারা গেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি আব্দুল হান্নান। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এ সকল তথ্য জানিয়েছেন মৃতের ভাতিজা আব্দুর রাজ্জাক। রোগীর সাথে থাকার কারণে তিনিও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। মৃত আব্দুল হান্নানের বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে। তার বয়স ৩৬ বছর ছিল।

গত ১১ মে করোনা কিডনিজনিত সমস্যা নিয়ে আব্দুল হান্নান সিলেট নগরীর রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি হন। ১৬ মে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আইনিউজ /এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়