ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ২৭ মে ২০২০

শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় জরিমানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মারা যাওয়ার পরের দিনই কঠোর অবস্থানে গিয়েছে উপজেলা প্রশাসন। যারা স্বাস্থ্যবিধি না মেনে প্রশাসনের নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন সেসকল অপরাধে ৬৭টি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷

সেসময় করোনা সংক্রমণ এড়াতে শহরের সাইফুর রহমান মার্কেট ও তৈয়ব আলী মার্কেট অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের ষ্টেশন রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজার, পুরান বাজার, মৌলভীবাজার সড়ক সহ বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সেখানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, এস আই মো. আলমগীর হোসেনসহ প্রশাসনের কর্তকর্তাবৃন্দরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দিয়েছেন। কিন্তু ব্যবসায়ীরা তা মানছেন না। জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। যা করোনা সংক্রমন বাড়াতে পারে। এর ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়