শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ২৭ মে ২০২০
করোনা আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য আব্দুস শহীদের একান্ত সচিব
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার ।
বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস শহীদ এমপির ব্যাক্তিগত কর্মকর্তা ইমাম হোসেন সোহেল। তিনি জানান, স্যারের (আব্দুস শহীদ) একান্ত সচিবের কোভিড-১৯ পজেটিভ এসেছে ।
মঙ্গলবার নমুনা পরীক্ষা করার জন্য দিয়েছিলেন আজ সেই নমুনা পরীক্ষার ফলাফল এসেছে । উনার সাত মাস বয়সী বাচ্চা বারডেমের আইসিইউতে ভর্তি আছে। উনি সেখানে প্রতিনিয়ত খাবার নিয়ে যেতেন । আমরা ধারণা করছি সেখান থেকেই উনি করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন।
বিসিএস ৩৩ এর তথ্য ক্যাডারের কর্মকর্তা আহাদ মো. সাঈদ হায়দার । তিনি বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক। তার বাড়ি ময়মনসিংহে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং মোটামুটি সুস্থই রয়েছেন বলে জানা গেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























