ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭, ২৮ মে ২০২০
আপডেট: ১৩:৫২, ২৮ মে ২০২০

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সুমন চৌধুরী(২৪) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮ টার দিকে উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের খুমিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসা থেকে সুমন মোটরসাইকেলযোগে উপজেলার ব্রাহ্মণবাজারে যাওয়ার পথে খুমিয়া নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হোন। পরিবার ও স্থানীয়দের ধারণা কোন একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দিয়ে ফেলে যায়।কিছুক্ষণ পরে কুলাউড়ার দিকে আসা এক সিএনজি অটোরিক্সা চালক সুমনের অচেতন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পেয়ে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়ায় তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়