মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২৮ মে ২০২০
ষড়যন্ত্রের বিরুদ্ধে মিলন বখতের প্রতিবাদ
মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ এনে প্রতিবাদ জানালেন মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত।
এ ব্যাপারে তিনি ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া মিলন বখতের সহধর্মিনী মৌলভীবাজার জেলা যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার বখত আই নিউজে এক প্রতিবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
লিখিত বক্তব্যে পারভীন আক্তার বখত বলেন- ‘তার স্বামী মিলন বখত জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এছাড়াও রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, রাজনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রাজনগর কেজি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। দুইবার বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সৎ, নিষ্ঠা ও ন্যায়ের মাধ্যমে জনগণের সেবা চালিয়ে যাচ্ছেন।
তার ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি প্রতিক্রিয়াশীল চক্রের ইন্ধনে গত ২৩ মে মনসুরনগর ইউপি’র সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সুফিয়া তার দুই পুত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে ইউপি কার্যালয়ে চেয়ারম্যান মিলন বখত এর ওপর হামলা চালায়।
এ ঘটনায় চেয়ারম্যান মিলন বখত বাদী হয়ে সুফিয়া মেম্বারের দুই পুত্র জাহাঙ্গীর বকস ও আলমগীর বকসকে আসামী করে ওইদিনই রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।’
পারভীন বখত বলেন- ‘চেয়ারম্যান মিলন বখত ঈদুল ফিতরের পরে সুফিয়া মেম্বারের পুত্রগণ আমেরিকা প্রবাসী তাহারলামু গ্রামের মামুন সাহেবের স্ত্রী ও বোনকে নির্যাতনের সালিশ বিচার করার কথা রয়েছে। এ সালিশ বিচার বন্ধ করার ও সন্ত্রাসী পুত্রদেরকে রক্ষার জন্যই সুফিয়া মেম্বার এ হামলার ঘটনা ঘটিয়েছে।
কিছু দুর্নীতিবাজ কুচক্রী মহল চেয়ারম্যান মিলন বখত এর সম্মান নষ্ট করার জন্য টাকার লোভ দেখিয়ে সুফিয়া মেম্বারকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপবাদ অপপ্রচার করছে।’
পারভীন আক্তার গণমাধ্যম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সকল বিবেকবান মানুষদের ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী সকলের কাছ থেকে সত্য ঘটনাটি জেনে সংবাদ সংবাদ প্রচার করার অনুরোধ জানান। একই সাথে হামলা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ষড়যন্ত্রের বিরুদ্ধে মিলন বখতের আবেগঘন স্ট্যাটাস
একটি বিচারের ঘটনাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী মিথ্যা মামলা ও ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মনসুরনগর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান মিলন বখত।
মিলন বখত লিখেন- ‘৬০ বছর জীবনের ১৬ বছর বয়স থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী। আশির দশক থেকে মামলা, হামলা নির্যাতন নিপীড়ন সহ্য করে জীবনের এই বেলায় একই আদর্শ বুকে নিয়ে মাটি ও মানুণের টানে রাজনীতি করি।
জীবনের যে সময়টা আমার স্ত্রী সন্তানকে দেবার কথা ছিল, সে সময়টা আমি কতটুকু মানুষের পাশে ছিলাম আপনারা তার স্বাক্ষী। আওয়ামীলীগ যতবার বিরোধী দলে ছিল, প্রত্যেকটি আমলে আমাকে বহু মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সর্বশেষ ২০১৩ সালের ১৩ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায়ের দিন মৌলভীবাজার শহরের পোস্ট অফিস রোডের বাসাটিতে আগুন দেয় সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে। আমার জীপ গাড়িটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়া হয়।
দেশ আজ করোনায় আক্রান্ত। ডায়াবেটিস, তিনবার অপারেশনের যন্ত্রণাসহ নানা দুরারোগ্য নিয়েও সার্বক্ষণিক এলাকাবাসীর পাশে আছি।
এই ক্রান্তিকালেও একটি প্রতিক্রিয়াশীল চক্র গত ২৩ মে আমার ইউনিয়নের তাহার লামুয়া গ্রামের একটি বিচারের ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালাচ্ছে। তিন তিনটি অপারেশন আমার শরীরের মধ্যে। গত দু মাস আগেও আমার হার্নিয়া অপারেশন হয়েছে। এ রকম অসুস্থ শরীর নিয়ে আমি কারো সাথে অশালীন আচরণ করতে পারি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রাখলাম।’
তিনি বলেন- ‘জীবনের এতটুকু পথচলায় কখনো অন্যায় দুর্নীতি সন্ত্রাসের কাছে মাথা নত করি নি। মিলন বখত কখনো টাকার কাছে, সুবিধার জন্য আত্মমর্যাদাকে বিক্রি করে দিইনি।
আজকে আমার বিরুদ্ধে যারা ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় মিথ্যাচার চালাচ্ছেন, তাদেরকে বলছি। শুধু এতটুকু মনে রাখবেন আমিও একজন বাবা। তিনজন সন্তানের বাবা আমি।
বিগত দিনগুলিতে সব বাধা বিপত্তি, ষড়যন্ত্রের জাল ভেঙ্গে যেভাবে মনসুরনগরবাসীর, রাজনগরবাসীর পাশে ছিলাম, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানুষের পাশে থাকব এ অঙ্গীকার আপনাদের কাছে রইল।’
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























